ওয়াই এসএভি’র দাম কমালো টেসলা

১৩ জুলাই, ২০২০ ১০:১৫  
বাজার পতন ঠেকাতে একের পর এক গাড়ির দাম কমাতে শুরু করেছে টেসলা ইনকরপোরেশন। চার মাস আগে বাজারে অবমুক্ত করা ওয়াই এসএভি মডেলের সর্বশেষ প্রযুক্তির গাড়িটির দাম ৩ হাজার ডলার পর্যন্ত কমিয়ে এখন বিক্রি ধরে রাখার চেষ্টা করছে প্রাতিষ্ঠানটি। এর আগে গত মে মাসেও মডেল থ্রি, মডেল এক্স এবং মডেল এস এর দাম কমিয়েছিলো ইলন মাস্কের কোম্পানি। প্রায় ৬ শতাংশ মূল্য কমানোর পর মডেল ওয়াই এর দাম শুরু হয়েছে ৪৯ হাজার ৯৯০ ডলার থেকে। অথচ এপ্রিলে টেসলা জানিয়েছিলো, মডেল ওয়াই ইতোমধ্যেই মুনাফা করছে। কোম্পানিটির ১৭ বছরের ইতিহাসে নতুন গাড়ি অবমুক্তির প্রথম প্রান্তিকেই মুনাফা অর্জন ছিলো প্রথম ঘটনা। অবশ্য চলতি মাসে মহামারির কারণে বৈশ্বিক গাড়ির বাজার প্রত্যাশার চেয়েও কম সরবরাহ হওয়ার শঙ্কার কথা জানিয়েছেল ইলন মাস্ক।